ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিপৎসীমার ওপরে পদ্মার পানি, ফরিদপুর-রাজবাড়ীর নিম্নাঞ্চল প্লাবিত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৫৮ বার পঠিত

ফরিদপুর ও রাজবাড়ী জেলায় বিপৎসীমা অতিক্রম করেছে পদ্মার পানি। গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মায় ৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭.৯৭ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দুই জেলায় নতুন নতুন এলাকায় প্রবেশ করছে পানি।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানের ঢল ও যমুনা থেকে আসা পানিতে গত দুই দিন যাবত পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে জেলার চারটি উপজেলার নয়টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পদ্মার পানি বিপৎসীমা অতিক্রম করায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। চলাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় মানুষের যাতায়াতে বেড়েছে দুর্ভোগ।

এদিকে পানিতে তলিয়ে গেছে ফসলের ক্ষেত। পাট, বাদাম, তিল, ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পদ্মার তীরবর্তী উপজেলার জনপ্রতিনিধি ও নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকা নির্দেশ দেয়া হয়েছে। ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান তুহিন মন্ডল বলেন, পদ্মায় পানি পানি বেড়ে যাওয়ায় আমার ইউনিয়নের অধিকাংশ এলাকায় ফসলের ক্ষেত তলিয়েছে। অনেক পাটচাষি পাট ডুবে যার ভয়ে কেটে জাঁক দেওয়ার চেষ্টা করছে। এছাড়াও বাদাম ক্ষেত ও তিলক্ষেত সম্পূর্ণটাই তলিয়ে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান, উজান থেকে নেমে আসে ঢল এবং যমুনার পানি থেকেই মূল এ অঞ্চলে নতুন করে পানি আসতে শুরু করেছে।

তিনি বলেন, পানি বৃদ্ধির হার এরকম আরও বেশ কয়েকটা দিন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা না থাকলেও নদীর তীরবর্তী অঞ্চল এবং চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়বে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102