ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৬১ বার পঠিত

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল হোসেন (৩৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (১২ জুলাই) বেলা ৩টার সময় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত তিনজন মোটরসাইকেলের যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত রুবেল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া থেকে ব্যবসায়িক কাজে ভেড়ামারা যাচ্ছিলেন।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, বেলা তিনটার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গবিন্দপুর নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল হোসেন নামের একজনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত আরও তিনজনকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102