ads
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাইজেরিয়ায় তিনতলা স্কুলভবন ধসে অন্তত ২২ জনের মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

নাইজেরিয়ায় একটি বেসরকারি স্কুলের তিনতলা ভবন ধসে শিক্ষার্থীসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে ক্লাস চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, ভবন ধসের ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ১৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্লাতেউর তথ্য কমিশনার মুসা অ্যাশোমস এক বিবৃতিতে বলেছেন, নিহতদের মধ্যে ছাত্র এবং স্কুলের কর্মচারীরাও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জরুরি কর্মীরা।

তেইয়েই জন (১৬) নামে এক শিক্ষার্থী গণমাধ্যমে ভবন ধসের বর্ণনা দিয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে জানায়, শুক্রবার সকালে সে সহপাঠীদের সঙ্গে চ্যাট করছিল। তখন তারা তাদের খ্রিস্টান ধর্মশিক্ষা শিক্ষকের আগমনের জন্য অপেক্ষা করছিল। কিন্তু হঠাৎ তাদের ক্লাসরুমের দেয়ালে একটি ফাটল দেখা দেয়।

জন বলে, ‘সেকেন্ড পরে আমি বুঝতে পারি মেঝে তার পায়ের নিচে চলে গেছে। আর আমি আঞ্চলিক রাজধানী জোস শহরের সেইন্ট একাডেমির তিনতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ি।’

টেলিফোন সাক্ষাৎকারে জন বলছিল, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। ভেবেছিলাম আমার মৃত্যুর দিন এসে গেছে।’ শুক্রবার সন্ধ্যায় সামান্য আঘাতে তাকে হাসপাতাল ছাড়া পায় এই শিক্ষার্থী।

এদিকে এই ঘটনার পর যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে রাজ্য কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102