ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পঠিত

সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। দীর্ঘ আড়াই বছরের প্রেমের সম্পর্কে ভাটা পড়ায় তরুণী এ অনশন করছেন।

শুক্রবার সকালে প্রেমিকা সুমাইয়া (২২) বিয়ের দাবিতে সাতক্ষীরা কলারোয়া উপজেলার পারিকুপিতে প্রেমিক মাছুমের বাড়ির সামনে অনশনে বসেছেন। প্রেমিক মাছুম বিল্লাহ (২৬) উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের আশরাফ হোসেনের ছেলে।

সুমাইয়া কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে।

প্রতিবেশি রুমা খাতুন জানান, প্রায় আড়াই বছর ধরে এই মেয়েটির সঙ্গে মাছুমের প্রেমের সম্পর্ক। হঠাৎ তাদের সম্পর্কে ভাটা পড়ায় প্রেমিকা সুমাইয়া শুক্রবার সকালে এখানে এসে অনশনে বসেছে।

সুমাইয়া বলেন, গার্লস হাইস্কুলে পড়ার সময় মাছুম স্কুলের সামনে একটি দোকানে থাকত। সেখান থেকে পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে মধ্যে দুজন দেখা করতাম। বিষয়টি আমার পরিবার জানত। কিন্তু মাছুম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?

এ বিষয়ে সুমাইয়া কলারোয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102