ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম, সম্পাদক সাদিক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৬২ বার পঠিত

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন আব্দুস সালাম (এটিএন বাংলা ও এটিএন নিউজ)। সাধারণ সম্পাদক হয়েছেন আহসান সাদিক শাওন (চ্যানেল টোয়েন্টিফোর)।

সোমবার (১৫ জুলাই) রাতে নির্বাচন কমিটির সদস্য সাংবাদিক বিমল রায় (একুশে টেলিভিশন), ড. রুমন রেজা (চ্যানেল আই) ও সিনিয়র সাংবাদিক খন্দকার শাহ আলম বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয়ে ভোট দেন ইউনিয়নের সদস্যরা। মোট ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২ প্রার্থী। নির্বাচনে ৪৮ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোট দেন।

নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি ইমামুল হাসান স্বপন (খবরের পাতা), যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয় (যমুনা টিভি), অর্থ সম্পাদক শওকত এ সৈকত (সময় টিভি)।

কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন আফজাল হোসেন পন্টি (বাংলাভিশন), সাবিত আল হাসান (আজকের পত্রিকা), আনিসুর রহমান জুয়েল (মাছরাঙ্গা), হাসান উল রাকিব (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), শরীফ উদ্দিন সবুজ (সমকাল) এবং রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102