ads
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিহত ৬ আন্দোলনকারীর নাম বুকে লিখে বিক্ষোভ মিছিল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

কোটা সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৬ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শহরের প্রাণকেন্দ্র চারিদিক থেকে বন্ধ রেখে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ সময় পবিত্র আশুরার দিনকে কেন্দ্র করে তাজিয়া মিছিলের আদলে শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ৬ জনের নাম বুকে লিখে মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেলে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল থেকে চাষাঢ়া বন্ধ রেখে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ ছাড়া জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

মিছিলে অংশ নেওয়া জাহিদ নামে একজন বলেন, আমরা তো এ আন্দোলনে যারা প্রাণ দিয়েছে তাদের নাম লিখে তাজিয়ার আদলে মিছিল করেছি। আমাদের আন্দোলন যোক্তিক ফলাফলে না পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102