ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অনশন করছেন সুমা আক্তার নামে এক তরুণী।

ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের ছেলে যুবরাজের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু যুবরাজ তাকে বিয়ে করতে অস্বীকার করায় গত সাত দিন ধরে ওই তরুণী যুবরাজের বাড়িতে অবস্থান করছে।

সরেজমিন জানা যায়, ওই তরুণী তার প্রেমিক যুবরাজের বাড়িতে আসলে বাড়ির লোকজন তরুণীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সকলে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে প্রেমিককে ফিরে পাওয়ার আশায় বাড়ির উঠানে বসেই গত ৭ দিন অপেক্ষা করছেন ওই তরুণী।

স্থানীয় সূত্রে জানা যায়, যুবরাজের সঙ্গে ওই তরুণীর ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছে। এ সুবাদে যুবরাজ প্রতিনিয়ত সুমাদের বাড়ি আসা যাওয়া করতো। সুযোগ পেলেই সুমাকে নিয়ে রিসোর্ট বা আত্মীয়ের বাসায় গোপন সময় পার করতো যুবরাজ।

অনশনরত তরুণী বলেন, যুবরাজের সঙ্গে আমার ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে আসছে। যুবরাজ গত ১৮ জুলাই আমাদের বাড়িতে আসে। তখন আমার মা আমাকে ও যুবরাজকে এক রুমে দেখতে পেয়ে আটকিয়ে রাখে। তখন যুবরাজ আমাকে বিয়ে করার কথা বলে চলে যায়। চলে যাওয়ার পর আমার সঙ্গে আর যোগাযোগ করেনি। বাধ্য হয়ে ওদের বাড়িতে এসেছি। যুবরাজ আমাকে বিয়ে না করলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে।

ধামরাই থানার কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, অনশনের বিষয়ে শুনেছি। ওই তরুণী আইনি সহায়তা চাইলে আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ঢাকাটাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102