ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৭৯ বার পঠিত

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বিতর্ক যেন থামছে না। এই অনুষ্ঠানে যিশু খ্রিস্ট এবং খ্রিষ্ট ধর্মাবলম্বীদের অপমানের অভিযোগ উঠেছে। পাশাপাশি লেডি গাগার পারফরমেন্স প্রযুক্তিগত সমস্যার জন্য সমালোচিত হয়েছে। গায়িকার কণ্ঠস্বর ঠিকমতো শোনা যাচ্ছে না বলেও জানিয়েছেন অনেকই। এমন সমালোচনার পর গাগা এবার মুখ খুললেন। জানালেন, পারফরমেন্সটি করার জন্য তার প্রস্তুতি ও ভালোবাসার কথা।

গ্র্যামিজয়ী গায়িকা এক প্রতিক্রিয়া লেখেন, ‘আমাকে এ বছর প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হয়েছে বলে কৃতজ্ঞ বোধ করছি। আয়োজক কমিটি আমাকে এমন একটি বিশেষ ফরাসি গান গাইতে অনুরোধ করায় সম্মানিত বোধ করছি। ফরাসি জনগণ এবং তাদের অসাধারণ সাংস্কৃতিক ইতিহাসকে সম্মান জানিয়েই আমার এই গান।’

গাগা আরও লিখেছেন, ‘মন ট্রুক এন প্লামস’ শীর্ষক যে গানটি তিনি গেয়েছিলেন তা আসলে জিজি জিনমেয়ারের গাওয়া। যিনি প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন, ১৯৬১ সালে গানটি গেয়েছেন তিনি।

গাগা বলেন, ‘যদিও আমি একজন ফরাসি শিল্পী নই, তবে সবসময় ফরাসি সংগীতের সঙ্গে একাত্মবোধ করি। আমি এমন একটি পারফরমেন্স তৈরি করা ছাড়া আর কিছুই চাইনি, যা ফ্রান্সের হৃদয়কে উষ্ণ করবে। আমি মনে করি, পৃথিবীর সবচেয়ে যাদুকরী শহরগুলির মধ্যে একটি-প্যারিস।’

তিনি আরও বলেন, ‘আমরা লে লিডো আর্কাইভ থেকে পম পমস ভাড়া করেছিলাম- একটি সত্যিকারের ফরাসি ক্যাবারে থিয়েটার। আমরা প্রাকৃতিকভাবে সংগ্রহ করা পালক ব্যবহার করে পোশাক তৈরি করেছি যাতে ডি’ওর সাহায্য করেছে। আমি ফরাসি কোরিওগ্রাফি অধ্যয়ন করেছি, যা একটি ফরাসি ক্ল্যাসিকের ওপর আধুনিক মোড়কে উপস্থাপন করা হয়। আমি একটি আনন্দদায়ক ফরাসি নৃত্য অধ্যয়নের জন্য অক্লান্ত মহড়া দিয়েছি। বাজি ধরে বলতে পারি, আপনি জানেন না যে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন লোয়ার ইস্ট সাইডে ষাট-এর দশকের ফ্রেঞ্চ পার্টিতে নাচতাম! আশা করি, আমার মতো আপনারাও এই পারফরমেন্স পছন্দ করেছেন।’

অলিম্পিক গেমসের অংশ হতে পেতে গাগা গর্বিত। সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞে যোগদানকারী সকল ক্রীড়াবিদকে শুভেচ্ছা জানান তিনি।
অলিম্পিকে গান গেয়ে সমালোচিত গাগা!
সূত্র: হিন্দুস্তান টাইমস

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102