ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাসায় ১৪ বস্তা ত্রাণসামগ্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেত্রীর স্বামী মজিবুর রহমানকে আটক করা হয়।

সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া গ্রামে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার কালীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে অসহায় ও গরিব ৫০০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনা খাবার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণসামগ্রীর একটি অংশ কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন বিতরণ না করে কাপাসিয়ায় তার স্বামীর বাড়িতে মজুত করে রাখেন।

খবর পেয়ে সোমবার রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম লুৎফুর রহমান পুলিশ নিয়ে কাপাসিয়ার ভূঁইয়া মার্কেটের চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করেন। এসময় মাহফুজা পারভিনের স্বামী হোটেল নূরজাহানের মালিক মজিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাহফুজা পারভিন সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাপাসিয়া ইউএনও লুৎফুর রহমান বলেন, কালীগঞ্জের ইউএনও তাকে জানিয়েছেন, উদ্ধার করা ত্রাণসামগ্রী কালীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি মেহের আফরোজ চুমকি একজন নেত্রীকে দিয়েছেন তার এলাকায় দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য। পরে মুচলেকা নিয়ে মঙ্গলবার দুপুরে আটক মজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু বলেন, ত্রাণগুলো কালীগঞ্জের জাঙ্গালিয়ায় নিয়ে বিতরণ করার কথা ছিল। তিনি সেখানে না নিয়ে কাপাসিয়া এলাকায় রেখেছিলেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ইউএনওর নির্দেশে ত্রাণসহ মজিবুর রহমানকে উপজেলা পরিষদের পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102