ads
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১০৫ বার পঠিত

হার দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ জিতে ঠিকই প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আজ ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।

গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচজুড়ে গোলের জন্য আর্জেন্টিনার চেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। কিন্তু ১১টি শটের মধ্যে গোলমুখে রাখতে পেরেছে কেবল তিনটি। তবুও মেলেনি গোলের দেখা। ৮ শটের মধ্যে গোলমুখে ৪ শট নিয়ে দুটিতেই নিশানা ভেদ করে আর্জেন্টিনা।

দুটি গোলই এসেছে বিরতির পর। ৪৭ মিনিটে তারা এগিয়ে যায় থিয়াগো আলমাদার গোলে। ক্রিস্তিয়ান মেদিনার অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। এরপর জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠল তারা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102