ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোণায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬০ বার পঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় গ্রামীণ অবকাঠামোর রাস্তা সংস্কারে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইনচান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইনচান মিয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত হালু মিয়ার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দুয়ার পিজাহাতি গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাস্তা পাকাকরণের কাজ পান একই গ্রামের বাসিন্দা ও ঠিকাদার রেজাউল করিম সুমন। ইতোমধ্যে রাস্তার কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে। এমন অবস্থায় রাস্তাটির বাস্তবায়ন সংস্থার কর্মকর্তাদের কাছে রাস্তা সংস্কারে নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগ করেন একই গ্রামের আতিকুর রহমান। অভিযোগের প্রেক্ষিতে কয়েক দিন আগে সরেজমিনে তদন্ত করেন এলজিইডির কর্মকর্তারা।

এরপর থেকেই ঠিকাদার ও অভিযোগকারী পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছিল। এরই প্রেক্ষিতে ঠিকাদার রেজাউল করিম সুমন ও আতিকুর রহমানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মঙ্গলবার বিকেলে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

ঠিকাদার সুমনের পক্ষের গুরুতর আহত ইনচান মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে পাঠিয়েছেন।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, রাস্তা সংস্কার কাজ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার সংঘর্ষে ইনচান মিয়া নামে একজন নিহত হয়েছেন। অনেকেই আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102