ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের অবস্থান কর্মসূচি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৭২ বার পঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনের নামে দেশজুড়ে জামায়াত-বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে যুবলীগ।

বুধবার (৩১ জুলাই) দুপুরে শহরের বাগবাড়ি এলাকায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়া এ কর্মসূচির আয়োজন করে। পরে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের নামে সারাদেশে জামায়াত-বিএনপির সহিংসতা, অগ্নিসংযোগ, হত্যা, চোরাগোপ্তা হামলা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যুবলীগ মাঠে রয়েছে জানিয়ে বক্তব্য দেন তারা।

জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, যুবলীগ নেতা এবিএম গোফরান বাবু ও সোহাগ পাটওয়ারীসহ শতাধিক নেতাকর্মী।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে উন্নয়ন করেছে। বিএনপি-জামায়াত এতদিন ঘাপটি মেরে বসে ছিল। এখন তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে যুবলীগসহ জনগণ তাদের অপতৎপরতা মোকাবিলায় রাজপথে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102