ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৬৪ বার পঠিত

ধর্ষণ মামলায় মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে মোজাম্মেল হোসেন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলের দিকে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন ইউপি সদস্যকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটক মোজাম্মেল জেলা সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

জানা গেছে, এক বিধবা নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন মোজাম্মেল হোসেন। এক পর্যায়ে বিষয় গ্রামে জানাজানি হয়ে যায়। পরে বিয়ের জন্য বিধবা নারী মোজাম্মেলকে চাপ দেন। কিন্তু বিভিন্ন টালবাহানা করতে শুরু করেন মোজাম্মেল। বুধবার (৩১ জুলাই) রাতে ওই বিধবা নারীর ঘরে তাকে দেখতে পেয়ে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল করে জানান গ্রামবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোজাম্মেলকে আটক করে নিয়ে যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ভুক্তভোগী ওই বিধবা নারী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ওই মামলায় ইউপি সদস্য মোজাম্মেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102