ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হয়রানির শিকার শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৭৩ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে চবি প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোটাসংস্কার আন্দোলন কেন্দ্রিক সহিংসতা ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ধরনের পরিস্থিতিতে চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মদ (মোবাইল- ০১৮২৩-৫১৯৮৬৯) ও রন্টু দাশ (মোবাইল- ০১৮১৮-৭৪৪৩৯৩) এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন অহেতুক হয়রানির শিকার না হয় এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি উদাত্ত আহ্বান জানান চবি প্রক্টর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102