ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় শেরপুরে মিষ্টি বিতরণ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
জামায়াত-শিবির নিষিদ্ধের খবরে শেরপুরে মিষ্টি বিতরণ করা হয়

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর শেরপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শেরপুর জেলা আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট জিরো পয়েন্টে এসে শেষ হয়। এর আগে দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আবু সাঈদসহ সমস্ত হত্যাকাণ্ডের বিচার চান বেরোবি শিক্ষকরা
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু। এ সময় তিনি বলেন, সাম্প্রতিক কোটা আন্দোলনে জামায়াত-শিবির চরম সহিংসতা করেছে। দেশের সম্পদ নষ্ট করেছে। স্বাধীনতার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা সময় নানা বেশ ধরে দেশের ক্ষতি করেছে। সন্ত্রাস-নৈরাজ্য করেছে। এ সংগঠনের রাজনীতি নিষিদ্ধের মধ্যে দিয়ে দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরবে। দেশের মানুষ সহিংসতা থেকে মুক্তি পাবে।

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ করায় ধন্যবাদ জানান।

এ সময় অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম ইয়াকুব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সম্রাটসহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে পথচারী, রিকশাচালক, ব্যবসায়ী, ক্রেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102