ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে অভিভাবকদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের মিছিল

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৫৬ বার পঠিত

গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ মিছিল বের করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃষ্টি মাথায় এ বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অভিভাবকরাও।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর পালবাড়ি মোড় থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিকেল সাড়ে ৫টার দিকে দড়াটানাতে কর্মসূচি শেষ করেন তারা।

এছাড়া শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। এদিকে মিছিলের শেষের দিকে শহরের দড়াটানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্যানা বিলবোর্ড ভাঙচুর করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

সরেজমিনে ঘুরে ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে যশোরে। বিকেল ৩টা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই শহরের এক প্রান্তে পালবাড়ি মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখানে তারা প্রথমে কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে সম্মিলিত দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া হিন্দু ধর্মের শিক্ষার্থীরা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী প্রার্থনা করেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল বের হয়। মিছিলটি পুলিশ লাইন হয়ে বিমান অফিস মোড়ে অবস্থান নেয়। আধা ঘণ্টা অবস্থানের পর গরিব শাহ সড়কের শহীদ মিনার এলাকায় এসে অবস্থান নেয় তারা। সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের প্রাণকেন্দ্র দড়াটানায় প্রবেশ করে এবং অবস্থান নেয়। মিছিলে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের হাজার হাজার শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও ছিলেন। মিছিলে তাদের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছিল। সেখানে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। এ রক্তের বন্যায়/ভেসে যাবে অন্যায়। আমার ভাই মরলো কেন? ছাত্রদের বুকে গুলি কেন? এমন স্লোগান দিতে দেখা যায়। বৃষ্টির মধ্যে মিছিল চলাকালে আশ-পাশের স্থানীয়রা বাসা থেকে পলিথিন নিয়ে এসে শিক্ষার্থীদের হাতে দিয়ে সহযোগিতা করতে দেখা যায়। পলিথিনগুলো দিয়ে শিক্ষার্থীরা বৃষ্টিতে কেউ তাদের মাথা এবং কেউ মোবাইল ফোন রক্ষা করার চেষ্টা করেন।

মিছিল ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে শুক্রবার সকাল থেকে যশোরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও কড়া নজরদারি থাকলেও তারা কোথাও বাধা দেয়নি। মিছিলটি দড়াটানাতে অবস্থানকালে বিক্ষুদ্ধ আন্দোলতরত শিক্ষার্থীরা দড়াটানাতে আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের টাঙানো প্যানা বিলবোর্ড ভাঙচুর করেন।

এদিকে শিক্ষার্থীদের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এদিন দুপুর ২টায় যশোর শহরের মনিহার এলাকা থেকে মিছিলটি বের করা হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের আরএন রোড, কোতোয়ালি থানার মোড়, রেলরোড প্রদক্ষিণ করে লালদীঘির পাড়স্থ দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। এ মিছিল থেকেও সরকারের পদত্যাগ দাবি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102