ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রেমিক-প্রেমিকা নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত

নাটোরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মেজবাহ আহমেদ (২৫) ও মরিয়ম খাতুন (১৬) নামে দুই প্রেমিক-প্রেমিকা নিহত হয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গাজিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে বাসচালক ও হেলপার পলাতক।
নিহত মেজবাহ রাজশাহীর চারঘাট উপজেলার থানাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে ও মরিয়ম খাতুন একই উপজেলা মোক্তারপুর গ্রামের আব্দুর রহমানের মেয়ে।

হাইওয়ে পুলিশের ঝলমলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতরা পরস্পর প্রেমিক-প্রেমিকা। তারা দুজন সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে বেড়ানোর জন্য বনপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের গাজিরবিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাব্বি এন্টারপ্রাইজ নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102