ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত

ভোলার চরফ্যাশনের সাগর মোহনায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১৩ জেলে নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় অন্য ট্রলারের সহায়তায় পাঁচজনকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আটজন জেলে।

শুক্রবার (২ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের শিবচর পয়েন্টে রুবেল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।

নিখোঁজ জেলেরা হলেন- নুর আলম ( ৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল ( ৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। উদ্ধার হওয়া জেলেরা হলেন- দুলাল মাঝি ( ৪০), নাজিম ( ৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।

এদিকে নিখোঁজদের সন্ধান না মেলায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

কোস্টগার্ড জানায়, বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আটজন জেলে। কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।

চরফ্যাশন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এছাড়া খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102