ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকার ধামরাইয়ে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে বাবা-ছেলে নিহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৬৭ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানচালক।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ ভ্যানচালক বগুড়া জেলার মো. সাগর মিয়া (৩৫)। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ধামরাই ফায়ার সার্ভিস জানায়, ফ্রিজ নিয়ে পিকআপ ভ্যানে করে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। তারা ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যান থেকে বাবা-ছেলে রাস্তায় ছিটকে পড়েন। পরে পেছন থেকে আসা আরেকটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মারা যান বাবা। এ সময় পিকআপ ভ্যানচালক সিটে আটকা পড়লে ফায়ার সার্ভিস তাকে ও আব্দুল্লাহকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102