ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নড়াইলে প্রথমবার ছাত্র আন্দোলন, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫০ বার পঠিত

চলমান আন্দোলনকারীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নড়াইলে প্রথমবারের মতো বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৬টার মাইজপাড়া বাজারে এ বিক্ষোভ মিছিল পালন করা হয়।

মাইজপাড়া আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। তবে তাদের মিছিলে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, পুলিশ বাধা দিয়ে শিক্ষার্থীকে কিল-চড় মারার অভিযোগ উঠেছে। পরে বৈষম্য বিরোধীদের পক্ষ থেকে আগামীকাল অনুরূপ কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সারা দেশে চলমান আন্দোলনকে ঘিরে হামলা-মামলা, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদসহ নয় দফা দাবি সমর্থন করে বিকেলে মাইজপাড়া কলেজে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন বৈষম্যবিরোধী ছাত্ররা। কিন্তু পুলিশ সেখানে এসে বাধা দেয় এবং কয়েকজন ছাত্রকে মারধর করেছে। এছাড়া মিছিলে নেতৃত্বদানকারীদের নাম-পরিচয় সংগ্রহ করে তাদের হয়রানি শুরু করেছে পুলিশ -এমন অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা।

অভিযোগের ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তাদের (শিক্ষার্থীদের) জিগান’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102