ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে আমীর খসরুসহ বিএনপির ৩ নেতার বাসায় দুর্বৃত্তের হামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত

চট্টগ্রাম বিএনপির তিন নেতার বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) রাতে ৮ টার দিকে নগরের চকবাজার থানা এলাকার মেহেদীবাগ ও চটেশ্বরী রোডের বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের বাসায় হামলা চালানো হয়।

জানা গেছে, রাত আটটার দিকে ২০ থেকে ৩০ জনের একটি গ্রুপ আমীর খসরু মাহমুদের বাসায় হামলা চালায়। এসময় তার বাসা সামনে পার্ক করে রাখা কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

অন্যদিকে, নগরের চট্টেশ্বরী রোডের আমীরবাগ আবাসিক এলাকায় ডা. শাহাদাতের বাড়িতের হামলা চালানো হয়। এছাড়াও বিএনপি নেতা ও সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দীনের বাসায়ও হামলা চালানো হয়েছে।

মীর নাছির উদ্দীনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, আমার আব্বা অসুস্থ থাকার কারণে তিনি চট্টগ্রামের বাসায় অবস্থান করছেন পরিবার নিয়ে। সন্ত্রাসীরা গেইট ভেঙে বাসায় ঢুকে একটি প্রাডো, একটি জিপ ভাঙচুর করেছে।

আমীর খসরুর পুত্র ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী জানান, আমরা পুরো পরিবার ঢাকায় অবস্থান করছি। চট্টগ্রামের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। বাসায় পরিবারের কোন সদস্য ছিল না। বাসার কেয়ারটেকাররা জানিয়েছেন হামলা ও অগ্নিসংযোগের কথা।

নগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসায় অতর্কিত হামলা চালিয়েছে। এসময় বাসার নীচের পার্কিয়ে থাকা ১০-১২ গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে প্রচুর পরিমাণের ক্ষতি হয়েছে। অগ্নিসংযোগের কারণে ধোয়াঁয় পুরো ভবনের বাসিন্দারা আটকা পড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102