ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিটিভি, মেট্রো রেল ভাঙচুরে চলচ্চিত্রের ১৯ সংগঠনের প্রতিবাদ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৭৪ বার পঠিত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতাবিরোধী যে চক্র বাংলাদেশ সরকারকে অকার্যকরের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনে ভাঙচুর, মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেস টোল প্লাজাসহ দেশের বিভিন্ন জনসেবামূলক স্থাপনায় অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে চলচ্চিত্র সম্মিলিত পরিষদ (১৯ সংগঠন)।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এফডিসির প্রযোজক সমিতির সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এসময় অঞ্জনা রহমান ও অরুণা বিশ্বাসকে ছাড়া এ মানববন্ধনে দেখা যায়নি কোনো তারকা শিল্পীকেই। এ ছাড়া চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কোনো নেতাকেও দেখা যায়নি।

‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’‘৯০ দশকের শিল্পীদের বাস্তব জীবনের কর্ম দেখে আমরা লজ্জিত’
এমনকি চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌস এই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হতে পারেননি তারাও।

পরিচালক শাহ আলম কিরণের সঞ্চালনায় ও চলচ্চিত্র সম্মিলিত পরিষদের (১৯ সংগঠন) সভাপতি খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পরিচালক মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক আলিমুল্লাহ খোকন, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অঞ্জনা রহমান, রোকেয়া প্রাচী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102