ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে শিক্ষার্থী-ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, আহত ২৫

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে চাঁদপুরে ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে হচ্ছে শিক্ষার্থীদের। সংঘর্ষে ছাত্রলীগ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

গুরুতর আহত হয়েছেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশেকে রাসুল যাওয়াদ ও সদস্য আরাফাত সানি।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টায় শহরের বাসস্যান্ড এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। বেলা ১১টায় ছাত্রলীগ অবস্থান নেন পার্শ্ববর্তী ইলিশ চত্বরে। ছাত্রলীগের কর্মীরা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর শিক্ষার্থীদের সংঘবদ্ধ হয়ে তাদেরকে ধাওয়া করে।

সকাল ১১টা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থী ও ছাত্ররা হাতে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয় এবং এক গ্রুপ আরেক গ্রুপকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকেই ইটের আঘাতে গুরুতর আহত হয়ে রক্তাক্ত জখম হয়। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা দেয়।

এদিকে ছাত্রলীগ ও সাধারণ ছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরাতন বাবস্ট্যান্ড থেকে সরে গিয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সড়ক ভবনের সামনে অবস্থান নেয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান খাঁনসহ পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102