ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আন্দোলনকারীদের দখলে ঢাকা আরিচা-মহাসড়ক, তিন সাংবাদিক আহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

সকাল ১০ টা থেকে ছাত্ররা ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অদূরে মানরা নামক স্থানে অবস্থান নেন। এ সময় হাজার হাজার ছাত্ররা সরকার পতনের স্লোগান দিতে থাকে।

রবিবার দুপুর ১২ টার দিকে হঠাৎ করে ছাত্র আন্দোলনকারীরা প্রথমে ঢাকা আরিচা মহাসড়কের মানরা এলাকায় এটিএন বাংলার মানিকগঞ্জ প্রতিনিধি শহিদুল ইসলাম সুজনকে আহত করে। তাকে উদ্বার করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর মানিকগঞ্জ প্রতিনিধি আর এস মঞ্জুর রহমানকেও পিটিয়ে জখম করে আন্দোলনকারীরা। পরে স্থানীয় পত্রিকার রিপোটার দেওয়ান সাতমান শাওনকে আহত করে।

পরে তিন সাংবাদিকে সহকর্মীরা উদ্বার করে মানিকগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। সাংবাদিক শাওনের মাথায় ১২ টি শেলাই দেওয়া হয়েছে। সাংবাদিক সুজন ও মঞ্জুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে আন্দোনকারীরা মানিকগঞ্জ মমতাজ হাসপাতাল, ইসলামী হাসপাতাল, মানিকগঞ্জ বাস স্টান্ডের বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করে। এ সময় মটর সাইকেলসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গচুর করে।

তবে শুরুতে পুলিশ শান্ত অবস্থায় ছিল। পরে শহরে আন্দোলন ছড়িয়ে পড়লে পুলিশ, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102