ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫২ বার পঠিত

বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী ও যুবলীগের মধ্যে সংঘর্ষ চলছে। রোববার (৪ আগস্ট) বেলা ১১টা থেকে বগুড়া শহর ও আশপাশের এলাকা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ঢাকা অসহযোগ আন্দোলনের মিছিল আসতে থাকে শহরের সাতমাথার দিকে। অপর দিকে শহরের সাতমাথায় যুবলীগ সকাল থেকে অবস্থান নিলেও পরে আন্দোলন কারীরা তাদের হটিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শহরের সাতমাথায় জেলা যুবলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে সকাল থেকে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শহরের সাতমাথায় আসার চেষ্টা করলে যুবলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় যুবলীগের নেতাকর্মীরা সাতমাথা থেকে দৌড়ে স্থান ত্যাগ করে।

উত্তরার আজমপুরে বিক্ষোভকারী-আ. লীগ সংঘর্ষ, মহাসড়কে আগুনউত্তরার আজমপুরে বিক্ষোভকারী-আ. লীগ সংঘর্ষ, মহাসড়কে আগুন
শহরের বড়গোলা হয়ে আন্দোলনকারীরা সাতমাথায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে ও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষমিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে আ. লীগের সংঘর্ষ
এদিকে রবিবার (৪ আগস্ট) সকাল থেকে শহরের কলেজ বটতলা, ফুলবাড়ি, বিসিক, মাটিডালী, কলোনী, দত্তবাড়ি, ইয়াকুবিয়া মোড়, মফিজপাগলার মোর, ঠনঠনিয়া, পলিটেকনিক, বনানী এলাকা সহ জেলার বিভিন্ন উপজেলার প্রধান বন্দর গুলোতে মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102