ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে এক দফা দাবিতে কওমি মাদরাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫১ বার পঠিত

ময়মনসিংহে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা। এ সময় তারা সরকারের পদত‍্যাগ দাবি করে স্লোগান দেয়।

রোববার (৪ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর চরপাড়া মোড় সড়কে অবস্থান নিয়ে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন মাদরাসা শিক্ষার্থী আবু সাঈদ, রাশেদুল ইসলাম প্রমুখ। তারা বলেন, ন‍্যায‍্য দাবির আন্দোলনে আমাদের ছাত্র ভাইদের বুকে গুলি চালিয়েছে স্বৈরাচারী সরকার। তাদের ক্ষমতায় আর কোনো অধিকার নেই। আমার টাকায় কেনা বুলেট, আমার ভাইয়ের বুকে বিদ্ধ হবে। এটা মেনে নেওয়া হবে না।

বিক্ষোভ সমাবেশে নগরীর জামিয়া ইসলামিয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102