ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জরুরি কাজে ঢাকায় আছি, এলাকাবাসীর উদ্দেশে সাবেক ভূমিমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এলাকাবাসীর উদ্দেশে জানিয়েছেন, তিনি জরুরি কাজে ঢাকায় আছেন।

রোববার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশে তিনি এ কথা জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, প্রিয় এলাকাবাসী, আশা করি সবাই ভালো আছেন। আমি জরুরি কাজে ঢাকায় আছি, ভালো আছি। নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো।

এসময় তিনি গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আস্থা রাখার আহ্বান জানান।

প্রসঙ্গত, ২০০৮ সালের ডিসেম্বরের শেষের নির্বাচনে সাইফুজ্জামানের আসন ছিল চট্টগ্রাম-১২। ওই বছর সেখানে জেতেন সাইফুজ্জামানের বাবা। ২০১২ সালের নভেম্বরের শুরুতে তিনি মারা গেলে উপনির্বাচনে নৌকা নিয়ে জয় পান সাইফুজ্জামান। পরের নির্বাচনে আসন পুনর্বিন্যাসে সেটি হয় চট্টগ্রাম-১৩।

২০১৪ সালের দশম সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভায় ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। একাদশ সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের শুরুতে নতুন সরকারে ভূমিমন্ত্রী হন সাইফুজ্জামান চৌধুরী।

গত ৭ জানুয়ারির নির্বাচনের ডামাডোলের মধ্যে যুক্তরাজ্যে সম্পদ ও ব্যবসা থাকার বিষয়ে আলোচিত-সমালোচিত হন তিনি।

বিএনপির বর্জনের এই নির্বাচনে সাইফুজ্জামান বড় জয় পান। তবে নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান হয়নি তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102