ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় হামলা-ভাঙচুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত

ময়মনসিংহ নগরীর পন্ডিতপাড়া এলাকায় সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদের বাসায় হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

মো. শরীফ আহমেদ ময়মনসিংহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য। এর আগেও তিনি এই আসনে আরও দুবার সংসদ সদস্য এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

জানা গেছে, দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে বাসার দ্বিতীয় তলার বারান্দার গ্লাস ভাঙচুর করে। তবে এ সময় বাসার প্রধান ফটক বন্ধ থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সাবেক ভিপি মো. ফিরোজ আহমেদ।

প্রতিমন্ত্রীর বাসার কেয়ারটেকার অনিক সরকার সানি বলেন, দুর্বৃত্তরা হঠাৎ স্লোগান দিয়ে বাসার সামনে এসে এই হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে রেঞ্জ পুলিশের কার্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারী ধাক্কাধাক্কি করে ভাঙচুরের চেষ্টা করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102