ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬২ বার পঠিত

বগুড়ার ধুনট উপজেলায় আল-আমিন (২৪) নামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে আবু হানিফ (২৩) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতার মৃত্যু হয়।

নিহত আল-আমিন বগুড়ার ধুনট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরধুনট গ্রামের ভুলু মিয়ার ছেলে। তিনি ধুনট পৌর যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। আহত আবু হানিফ একই এলাকার বেলাল হোসেনের ছেলে।
আল-আমিনের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান।

জানা গেছে, বুধবার (৭ আগস্ট) সন্ধ্যার দিকে ব্যবসায়ী আবু হানিফের মোটরসাইকেলের পেছনে বসে নিজ বাড়ি থেকে ধুনট শহরের দিকে রওনা হন আল-আমিন। পথে ধুনট-গোসাইবাড়ী পাকা সড়কের ইছামতি নদীর চরধুনট সেতু এলাকায় পৌঁছে তাদের মোটরসাইকেল। এ সময় সামনের দিক থেকে আসা দুর্বৃত্তরা ব্যাটারিচালিত অটোভ্যান থেকে নেমে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর আল-আমিনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এ সময় আবু হানিফের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আল-আমিনকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুরার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, পিটিয়ে একজনকে হত্যার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে আইনি কী ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও সঠিক করে বলতে পারছি না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102