ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেউ চাঁদা চাইলেই বেঁধে রাখুন: মানিক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৬৮ বার পঠিত

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে গিয়ে কেউ চাঁদা চাইলেই তাদের বেঁধে রাখুন।

রোববার (১১ আগস্ট) বিকেলে চাঁদপুর কালীবাড়ি মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মধ্যে হাসিনা সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনারা আপনাদের ধর্ম পালন করবেন। আমারা আমাদের ধর্ম পালন করব। আমরা আপনাদের পাশে আছি।

তিনি বলেন, আপনাদের কোনো ভয় নেই। বিএনপি আপনাদের পাশে আছে। আমরা সবাই একই শহরের মানুষ। তবে চোখ কান খোলা রাখবেন। কারণে কিছু লোক আপনাদের ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে।

বিএনপির এ নেতা আরও বলেন, যদি কেউ আপনাদের ব্যবসা বাণিজ্য থেকে কোনো চাঁদা দাবি করে আমাদের জানাবেন। আর সম্ভব হলে বেঁধে রেখে আমাদেরকে জানাবেন। এমন কিছু করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রবাহের সম্পাদক (ভারপ্রাপ্ত) রহিম বাদশা, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য প্রভাস চন্দ্র সাহা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপি নেতা শরীফ উদ্দিন পলাশ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102