ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শুধু পোশাক-লোগো নয়, পুলিশ আইনেরও সংস্কার দাবি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে ভেঙে পড়া পুলিশ প্রশাসন পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অদলীয় রাজনৈতিক সামাজিক মঞ্চ।

মঞ্চ মনে করে, শুধু পোশাক আর লোগো বদল করে পুলিশ বাহিনীকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা যাবে না।

১৮৬১ সালের ব্রিটিশ আমলের নিবর্তনমূলক বিদ্যমান পুলিশ আইন বহাল রেখে পুলিশ প্রশাসনকে পরিচালনা করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪) মঞ্চ’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অতীতে বহুবার পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করা হয়েছে। কিন্তু আইনগত পরিবর্তন না হওয়ায় সাবেক পুলিশ প্রধানরাও নানাভাবে অসহায়ত্ব প্রকাশ করেছেন।

মঞ্চ মনে করে, স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারদের মতো ব্যবহার করেছে। এটি বন্ধ করতে বর্তমান সরকার পুলিশ কমিশন গঠনের উদ্যোগের কথা জানিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই।

মঞ্চ মনে করে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নিরস্ত্র শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনে বিনা উস্কানিতে গুলি করার ঘটনায় ব্রিটিশ-পাকিস্তানি আমলের (১৮৬১ সালের পুলিশ আইন) পুলিশের নিবর্তনমূলক চরিত্রের প্রকাশ পেয়েছে। ফলে ১৮৬১ সালের আইনে স্বাধীন দেশের পুলিশ পরিচালিত হতে পারে কিনা, জনমনে সেই প্রশ্ন নতুন করে প্রবলভাবে সামনে এসেছে।

মঞ্চ আরো মনে করে, ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থার পরিবর্তন করে স্বাধীন দেশ উপযোগী আইন-কানুন ও বিধিবিধান গড়ে তোলা ছাড়া চলমান সংকটের স্থায়ী সমাধান হবে না।

পুলিশ আইনের পরিবর্তন ও পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডারের মতো ব্যবহার বন্ধে করণীয় নির্ধারণে আন্দোলনকারী ছাত্র-জনতা, রাজনৈতিক দল, নিরাপত্তা বিশ্লেষক, সাবেক পুলিশ প্রধান, আইনজ্ঞ, মানবাধিকার সংগঠন, নারী অধিকার প্রতিষ্ঠার সংগঠনসহ অংশীজনদের সঙ্গে আলোচনার আহ্বান জানায় মঞ্চ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102