ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোরেলগঞ্জে হিন্দু পরিবারকে জামায়াতের অর্থ সহায়তা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭১ বার পঠিত

বাগেরহাটের মোরেলগঞ্জে অসচ্ছল হিন্দু পরিবারকে নগদ অর্থ প্রদান করেছেন জামায়াত ইসলামী বাংলাদেশ।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার বারইখালী ইউনিয়ন সভাকক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ১৪ নম্বর বারইখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পরিক্ষিত মিস্ত্রীর স্ত্রী ও ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন জামাতের উপজেলা আমির মাওলানা শাহাদাৎ হোসেন।

ওই সভায় কমলেশ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিব সজল যিশু, মাস্টার মৃনাল হালদার, জামায়াতের আমির মাওলানা শাহাদত হোসেন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, মাওলানা মহিব্বুল্লা রফিক প্রমুখ।

উল্লেখ্য, ১০ আগস্ট শনিবার ভ্যানশ্রমিক পরিক্ষিত মিস্ত্রীর (৫০) অপমৃত্যু হয়। সংসারের একমাত্র উপার্জনকারির মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়লে জামায়াত ইসলামী তাৎক্ষণিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

এছাড়া জামায়াত নেতাকর্মীরা উপজেলার জিউধারা ইউনিয়নের লক্ষীখালি সাধু বাড়ি, বনগ্রাম, হোগলাপাশা, বারইখালী ও পৌরসভার মন্দির পরিদর্শন ও হিন্দু নেতাদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে কমলেশ মজুমদার বলেন, আমরা জামায়াতের দ্বারা কখনো কোনো ক্ষতির সম্মুখীন হইনাই। জামায়াত একটি গঠনমূলক সংগঠন। এরা মানুষের পাশে থেকে উপকার করে।

জামায়াত আমির মাওলানা শাহাদত হোসেন বলেন, আমরা সবাই মানুষ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করতে চাই, আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সোনার বাংলা গড়তে চাই। হিন্দু ভাইদের পাশে জামায়াত ছিল, আছে, থাকবে।

তিনি আরো বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী দ্বারা বা কোনো দুষ্কৃতি দ্বারা ক্ষতির সম্মুখীন হলে তাৎক্ষণিক জামায়াত দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102