ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘শামীম ওসমানের সন্তানরা ছিলেন চাঁদাবাজিতে যুক্ত’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, এই শামীম ওসমানের সঙ্গে অনেক কাউন্সিলর বিদেশে টাকা পাচার করেছেন। তার সন্তানরাও হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এই অর্থপাচারকারীদের ছাড় দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাজী ইব্রাহিম শপিং কমপ্লেক্স এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন আরও বলেন, ওসমান পরিবারে দুই সন্তান কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তারা ছিলেন দখলবাজি ও চাঁদাবাজিতে। বিভিন্ন কারখানায় প্রভাব, ডিশ ব্যবসা ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণই ছিল তাদের প্রধান কাজ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদের ব্যানার টানানো হতো। যে ব্যানারে তাদের ছবি এমনভাবে দেওয়া হতো যে মানুষ দেখলেই তাদের ভয় পেতো। এভাবে অবৈধভাবে কোটি কোটি টাকা উপার্জন করে তারা বিদেশে পাচার করেছেন।

বিএনপির এই নেতা আরও বলেন, শামীম ওসমান ‘খেলা হবে, খেলা হবে’ বলে অনেক হুঙ্কার দিয়েছিলেন। অথচ আজ তিনি পলাতক। বোরকা পরে পালিয়েছেন। ওয়ান ইলেভেনের সময় আমরা যখন আইনের কাছে আত্মসমার্পন করেছিলাম, তখনও তিনি বোরকা পরে বাংলাদেশ থেকে পালিয়ে যান। পরে দেশে ফিরে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। আমরা আইন হাত তুলে নিতে চাই না। নারায়ণগঞ্জের মানুষ বিচার চায়। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102