ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকায় স্ত্রী জরিনা বেগমকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী নুর নবীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের গণকা এলাকায় এ ঘটনা ঘটে।

নুর নবী (৬০) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় থাকেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পর শুক্রবার সকালে জরিনা বেগম রাস্তায় হাঁটতে বের হন। এ সময় স্বামী নুর নবী দেশীয় হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। এ সময় গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ জরিনা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্যদিকে স্থানীয়রা স্বামীকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ হাসুয়াসহ নুর নবীকে আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতের ভাই বাদী হয়ে তার ভগ্নিপতিসহ তিনজনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা করে। এ মামলায় নুর নবীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাঁসুয়া উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102