ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাল ইউএনডিপি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭২ বার পঠিত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। শুক্রবার এক চিঠিতে অভিনন্দন জানান ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার।

চিঠিতে ইউএনডিপির প্রশাসক আচিম স্টেইনার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউএনডিপির পক্ষ থেকে আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

চিঠিতে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ অগ্রাধিকার কাজগুলো বাস্তবায়নে ইউএনডিপির অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। দেশের এই সংকটময় মুহূর্তে প্রশাসনের সবপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ইউএনডিপির বৈশ্বিক নেটওয়ার্ক এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন।’

প্রাণ রক্ষায় সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন ৬২৬ জন, বর্তমানে আছেন ৭ জনপ্রাণ রক্ষায় সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন ৬২৬ জন, বর্তমানে আছেন ৭ জন
আচিম স্টেইনার জানান, একটি শান্তিপূর্ণ, ন্যায্য এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যত তৈরিতে আপনিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সর্বাত্মক সাফল্য কামনা করছি।

এছাড়াও স্টেফান লিলারের নেতৃত্বে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি যেকোনো সহায়তায় পাশে থাকবে বলেও আশা ব্যক্ত করেন আচিম স্টেইনার।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102