ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে আ. লীগের ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগসহ সদর উপজেলায় সংগঠিত ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহব্বত কবির।

এর আগে গতকাল শনিবার (১৭ আগস্ট) পর্যন্ত এসব মামলা দায়ের হয়। বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদি হয়ে মামলা চারটি দায়ের করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মেদ ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহামেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মো.খাবিরুল ইসলাম খান বাবু, সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের দপ্তর সম্পাদক শাহারিয়ার ইসলাম রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষারসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহরের হাইস্কুল মোড় পুরাতন শিল্পকলা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের র‌্যালিতে আগ্নেয়াস্ত্র নিয়ে নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহামেদসহ অন্তত ৩০০ জন হত্যার চেষ্টা করে হামলা চালায়। এ ঘটনায় নাফিজুর রহমান তুষার, শাহরিয়ার ইসলাম রাফি ও ফারহান আহামেদের নাম উল্লেখ করে ও অন্তত ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া পুরাতন বাইপাস মোড় এলাকায় বিজন কুমার চন্দের নেতৃত্বে ও নির্দেশে ছানোয়ার হোসেন ছানুসহ ৬২ জন সংঘবদ্ধ হয়ে আব্দুল করিম কামরানের ওপর হামলা ও হত্যার চেষ্টা করে। এ ঘটনায় পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের ৬২ জনের উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে সদর উপজেলার ঘোরধাপ এলাকায় সংগঠিত ভিন্ন ভিন্ন দুটি ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। এ চারটি মামলায় ১৪০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৩৯০ জনকে আসামি করা হয়। এ সকল মামলা বিএনপির নেতাকর্মী ও পুলিশ বাদি হয়ে করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, এ পর্যন্ত চারটি মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তবে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102