ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোমতী নদীর বাঁধে ধস, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭৭ বার পঠিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধসে গেছে কুমিল্লার গোমতী নদীর বাঁধ। ফলে লোকালয়ে প্রবেশ করছে বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিটের দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকায় প্রায় ৩০ ফুট এলাকাজুড়ে বাঁধ ধসে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন। পানির তীব্র স্রোতে ধসে যাওয়া বাঁধের আয়তন বাড়ছে বলে জানান তিনি।

জানা যায়, সন্ধ্যা থেকেই বুড়িচংয়ের বুড়বুড়িয়া এলাকায় বাঁধ ধসে যাওয়ার উপক্রম হয়েছিল। পরে সেনাবাহিনীর দুটি টিম বাঁধ রক্ষায় এগিয়ে এলে স্থানীদের বাঁধার মুখে পড়ে। পরে ব্যর্থ হয়ে ফিরে যান তারা।

এদিকে বাঁধ ধসে যাওয়ার ফলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাক্ষণপাড়া উপজেলা শতভাগ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বাড়তে পারে কুমিল্লা নগরীতেও।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল লতিফ বার্তা২৪.কমকে বলেন, বুড়বুড়িয়া এলাকায় গোমতীর বাঁধে ধসের ঘটনা ঘটেছে। ফলে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই স্থানীয় মানুষজনকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে আসছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102