ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের: প্রতিবাদে মানববন্ধন

শেরপুর
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পঠিত
মানববন্ধন

শ্রীবরদীর ভেলুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনাকে বিভিন্ন খাতে নেওয়ার জন্য শেরপুরের শ্রীবরদীতে ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ও এলাকাবাসীর নামে উদ্দেশ্যে প্রনোদিত, ভিত্তিহীন, মানহানিকর মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

২৪ আগস্ট শনিবার সকালে ভেলুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন

মানববন্ধনে বক্তরা বলেন, এলাকার সন্ত্রাসী ও উৎশৃঙ্খল আলমগীর, ময়নে, উজ্বল, আরিফ, সাইফুল, আরমান সহ প্রায় ৩০/৪০জন ব্যক্তি ২০ আগস্ট মঙ্গলবার সকালে অফিস চলাকালিন সময়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করে ইউনিয়ন পরিষদের ভিতর হামলা চালিয়ে ভাংচুর করে। পরে চেয়ারম্যানসহ কয়েকজনকে মারপিট করে। এ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য উল্টো চেয়ারম্যানসহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করে।

মানববন্ধন

ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম বলেন, আমি পরিষদে দায়িত্ব পালনকালে আলমগীর, ময়না, উজ্বল, আরিফ, সাইফুল, আরমান সহ প্রায় ৩০/৪০জন পরিষদে ঢুকে আমাকে মারধর করে ও পরিষদের জিনিস পত্র ভাংচুর করে, চাবি ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ কাগজ পত্র তছনছ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিথ্যা মামলা প্রত্যাহারসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

তবে অভিযোগ অস্বীকার করে ময়না মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট। চেয়ারম্যান ও তার ভাতিজা এ পরিষদকে নিজেদের পারিবারিক সম্পতি মনে করে। চেয়ারম্যান বানোয়াট মামলা দিয়ে বিএনপি, জামাতের লোকদের হয়রানি করে আসছে। আমি বিএনপির রাজনীতি করি, এজন্য আমার নামে হয়রানিমূলক বহু মামলা দিয়েছেন তিনি। এখন তিনি উল্টো নাটক সাজাচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102