ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭৫ বার পঠিত

লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বন্যায় বাড়িঘর তলিয়ে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তিনি।

সোমবার (২৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান।

আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, রোববার (২৫ আগস্ট) বিকেলে আব্দুল মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। রাতে বৃষ্টি ছিল। আব্দুল মালেক অ্যাজমার রোগী ছিলেন। রাতে বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি। সোমবার ভোরে তিনি মারা যান।

আব্দুল মালেকের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না বলেন, বাড়িতে পানি। এজন্য আমরা আশ্রয়কেন্দ্রে এসেছি। সম্ভবত অ্যাজমা বেড়ে যাওয়ায় আমার বাবা মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102