ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে আ.লীগের সাবেক এমপি শাহাজাদার নামে মামলা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৭০ বার পঠিত

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক এমপি এসএম শাহাজাদা সাজুসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/৩০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) পটুয়াখালীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বাদী হয়ে মামলার আবেদন করেন দশমিনা উপজেলার মো. আশ্রাব মৃধা (৪৬)।

পরে বিচারক আবেদনটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশন (পিবিআই) পটুয়াখালীর পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান।

মামলার এজাহারে এক নম্বর আসামি এসএম শাহজাদা (৫৫)।

এ মামলার অন্য আসামিরা হলেন- লুৎফর রহমান সেলিম (৭২), মো. সুমন সরদার (৪০), শামীম সরদার (৪২), রিপন হাওলাদার (৪০), মো. শাহিন মৃধা (২৬), মো. সোহাগ সরদার (৩৭) ও মো. রুবেল মৃধা (৪২)। আসামিদের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে।

মামলায় উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ এর আগে শাহাজাদা এবং আপন চাচতো তিন ভাই সুমন, শামীম ও সোহাগসহ তার ক্যাডার বাহিনীর নেতৃত্বে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর আশ্রাব মৃধাকে মারধর করে গুরুতর আহত করা হয়। সেই সঙ্গে আশ্রাবের দুটি মোটরসাইকেল ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে দশমিনা থানায় বিভিন্ন ধারায় জিআর মামলা করলে পুলিশ আসামিদের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে ধারালো অস্ত্র ও পাইপসহ ১৫টি থেকে ২০টি মোটরসাইকেল নিয়ে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আদমপুর দাখিল মাদরাসার পাশে আশ্রাবের ভাড়া বাসার সামনে শোডাউন করেন। সেই সঙ্গে তারা শাহাজাদা ও সেলিমের হুকুমে আশ্রাবের ভাড়া বাসার দরজায় কোপ দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং পরিবারের সামনে থেকে কালো কাপড়ে চোখ বেঁধে ১০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে আশ্রাবকে অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যান।

এর প্রায় দুই ঘণ্টা পর চোখের বাঁধন খুলে আশ্রাবকে মারধর করা হয়। একপর্যায়ে আশ্রাবকে দিয়ে তার পরিবারের কাছে ফোন করিয়ে ২০২৩ সালের দায়ের করা মামলা তুলে নিতে বলানো হয়।

পরে মামলাটি তুলে নেওয়ার শর্তে ৪৫ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার সময় থানা পুলিশ মামলা না নেওয়ায় এবং নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে মামলা করতে পারেননি আশ্রাব। তবে এখন রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় মামলা করেছেন বলে জানান মামলার বাদী মো. আশ্রাব মৃধা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102