ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সাকিব দৃষ্টি হারানোর শঙ্কায়

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৫৭ বার পঠিত

টগবগে তরুণ ক্রিকেটার সাকিব (২১)। লেখাপড়ার পাশাপাশি চলতো ক্রিকেট খেলা।

তার বাম চোখ ব্যান্ডেজে মোড়ানো। চোখে সানগ্লাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে তিনি গুরুতর আহত হন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সৈয়দপুরের শিক্ষার্থীরা গত ১৮ জুলাই দুপুরে শহরব্যাপী মিছিল ও পাঁচমাথা মোড় পুলিশ বক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সমন্বয়করা বক্তব্য দেওয়ার সময় পুলিশ এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মারাত্মকভাবে আহত হন সাকিব। তার মাথায় আটটি, বাম চোখে একটি ও নাকে একটি ছড়রা গুলি বিদ্ধ হয়। ওই মুহূর্তে তাকে নেওয়া হয় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে। সেখান থেকে নেওয়া হয় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে। সেখানে দুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আবারও বাংলাদেশ চক্ষু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সঞ্জয় কুমার দাস অপারেশনে চোখের গুলি বের করতে সমর্থ হলেও চোখের রেটিনা ফেটে যাওয়ায় ভারতের চেন্নাইয়ে রেফার্ড করেন। তবে অর্থের অভাবে ভারতে যাওয়া হয়নি সাকিবের। বর্তমানে চিকিৎসা ছাড়াই বাড়িতে চোখের যন্ত্রণায় ছটফট করছেন বাবা হারা এই শিক্ষার্থী।

সাকিব বলেন, ওইদিন পুলিশের ছোড়া প্রথম গুলির শিকার আমি। এরপর অন্যান্যরা।

তিনি আরও বলেন, দেশের চিকিৎসা শেষ। মা ও ভাই ঋণ করে দেড় লাখ টাকার যোগান দিয়ে ঢাকায় চিকিৎসা করেছেন। এখনতো সব শেষ। চোখটিও ভালো হলো না। কিছুই দেখতে পারি না। আর হয়তো ক্রিকেট মাঠে বল হাতে ফিরতে পারব না।

এমন কথায় বলতেই কেঁদে ফেলেন সাকিব।

মা আছিয়া খাতুন বলেন, সাকিব সবাইকে ফাঁকি দিয়ে আন্দোলনে গিয়েছিল। পরে জানতে পারি তার বাম চোখে গুলি লেগেছে। এখন অনেক ঋণ করে চিকিৎসা করলাম। তাও সুস্থ হলো না। এখন কী করব? বলে কান্নায় ভেঙে পড়েন তিনিও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102