ads
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশের ভেতরে এসে পড়লো ভারতের মর্টারশেল, বিএসএফের দুঃখ প্রকাশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১০০ বার পঠিত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে ভারতের একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি জমি থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

চাষি নাজু হোসেন জানান, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াই ঘাট সীমান্ত এলাকায় আকাশে উজ্জল আলো দেখা যায়। সে সময় বিস্ফোরণের বিকট শোনা পায়। বিজিবি ক্যাম্প থেকে স্থানটি বেশ খানিকটা দূরে। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি তখন এড়িয়ে যায় এলাকাবাসী। পরে শুক্রবার (৩০ আগস্ট) বিকালে নাজু হোসেন তার সিমের ক্ষেতে গিয়ে মর্টারশেলটি দেখতে পেয়ে গ্রামবাসীকে জানান। রাতে বিজিবি ক্যাম্পেও খবর দেওয়া হয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে।

শনিবার বিকালে বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের ভূ-খণ্ডে মর্টারশেল পাওয়ার বিষয়টি মোবাইলে বিএসএফকে জানানো হয়েছে এবং তথ্য-উপাত্ত ও ভিডিও দেওয়া হয়েছে। প্রথমে বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় মিডিয়াতে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিএসএফ দায় স্বীকার করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তারা বিজিবিকে আশ্বস্ত করে।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় বিএসএফের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেইসঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হলে সোমবার তা করতে সম্মতি দেয় বিএসএফ।

ইত্তেফাক

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102