ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুই সহোদর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত
দুই সহোদর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

শেরপুরের শ্রীবরদীতে দুই সহোদর ভাইকে হত্যার ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (সেপ্টেম্বর ১০) নিহতদের বাড়ির সামনে প্রায় তিন হাজার মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

দুই সহোদর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় একটি মসজিদের চাঁদা নিয়ে বিরোধের জের ধরে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে মালাকোচা গ্রামে প্রতিপক্ষ লোকজনের হামলায় রানীশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি লিটন মিয়া মারা যান। হামলায় আহত তার ভাই শরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দায়ী শিরা, সোহেল, মুকুট, গোল্লা, মাসুদসহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

দুই সহোদর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

শরিফুলের মেয়ে শশী বলেন, আমার বাবাকে তারা নির্দয়ভাবে মেরেছে। আমি এখন বাবাহারা হয়ে গেলাম। আমি আমার বাবার মৃত্যুর বিচার চাই। এর আগেও ওই লোকগুলো আরও চারটি হত্যা করেছে। কিন্তু তাদের কোনো বিচার হয়নি। খুনিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কের মাঝে আছি। আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি, দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে ফাঁসি শাস্তি দেওয়া হোক।

দুই সহোদর হত্যা: খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ

শরিফুল ইসলাম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত নুরুল হকের ছেলে। তিনি মালাকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। এর আগে ওই হামলার ঘটনায় তার ছোট ভাই শ্রমিক দল নেতা লিটন মিয়া নিহত হয়েছিলেন।

এর আগে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার মালাকোচা গ্রামে একটি মসজিদের চাঁদা নিয়ে প্রতিপক্ষ আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় লিটন মিয়া, তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। ওইদিন বিকেল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটন মিয়ার মৃত্যু হয়।

ঘটনার পর গা ঢাকা দেয় হামলাকারীরা। এ ঘটনায় নিহত লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে থানায় ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, শরিফুলের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোর ৭টার দিকে শরিফুল ইসলাম মারা যান।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102