ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শিল্পী কল্যাণ ট্রাস্টে কনকচাঁপা-নওশাবা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা ও অভিনেত্রী নওশাবা আহমেদ। ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।

দেশের সব ক্ষেত্রের শিল্পীদের সুযোগ সুবিধা ও অধিকারের পক্ষে কাজ করে থাকে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’। সর্বশেষ গত বছর এ ট্রাস্টের কমিটি গঠিত হয়। তবে বিগত সরকার পতনের ফলে সব জায়গায় সংস্কারের ধারাবাহিকতায় পুনর্গঠন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপন। রোববার (১৫ সেপ্টেম্বর) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আয়েশা সিদ্দিকা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়েছে।

শিল্পী কল্যাণ ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এই ট্রাস্টি বোর্ডে আগামী ৩ বছরের জন্য সদস্য হিসেবে দায়িত্ব আরও পালন করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি-প্রাবন্ধিক নাহিদ হাসান নলেজ, লেখক-শিক্ষক তুহিন ওয়াদুদ, নাট্যব্যক্তিত্ব সামিনা লুৎফা, কবি ইমতিয়াজ মাহমুদ, কবি সাইয়েদ জামিল, নির্মাতা আশফাক নিপুন।

অসচ্ছল ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি দেওয়ার মতো কর্মকাণ্ড পরিচালনায় ২০২২ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট। ২০০১ সালে শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন হওয়ার দশ বছর পর ১৭ সদস্যের বোর্ড গঠন করা হয়। এরপর ২০২০ সালের ১৬ মার্চ বোর্ড পুনর্গঠন করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102