ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘গুলির নির্দেশদাতা’ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিশোরগঞ্জ সদরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের নির্দেশদাতা মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

গ্রেপ্তার মো. মাজহারুল ইসলাম মাসুদ কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি আ ন ম ইমরান খান বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণের জন্য অস্ত্রধারীদের নির্দেশ দেন কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদ।

তার নির্দেশেই সেখানে গুলি চালান অস্ত্রধারীরা। ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি পলাতক থেকে জীবন-যাপন করছিলেন।

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে রোববার তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102