ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছেন সিজন্স ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানার কর্মীরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীর খাঁ পাড়া রোডের মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। ওই এলাকায় অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডের সহস্রাধিক শ্রমিকের জুলাই মাসের বেতন বকেয়া বলে জানা গেছে।

সেই বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানার সামনে খাঁ পাড়া শাখা রোডে বিক্ষোভ করের শ্রমিকরা। এরপর সাড়ে ৯টার সময় তারা মিছিলসহ রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

এ বিষয়ে কারখানার মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকের দাবি করেছেন, ‘বেতন দেওয়া হয়েছে। ব্যাংকিং চ্যানেলে সমস্যার কারণে তারা বেতন হাতে পায়নি। তাই মহাসড়ক অবরোধ করেছে।’

গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানিয়েছেন, ‘শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের যোগাযোগের চেষ্টা চলছে। এখনো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বন্ধ আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102