ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঠাকুরগাঁওয়ে ছাত্রদল পরিচয়ে পিকনিকের চাঁদা, আটক ৩ যুবলীগ কর্মী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্থানে ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে পিকনিকের চাঁদা তুলতে গিয়ে আটক হয়েছেন ৩ জন যুবলীগের কর্মী।

সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের হাতে নাতে ধরেন ছাত্রদলের নেতারা।

পরে তাদের পুলিশে দেওয়া হয়। আটককৃতরা হলেন, শহরের জলেস্বরী তলা এলাকার মৃত কিতাব উদ্দিনেরর ছেলে নুর মোহাম্মদ (২৬), আব্দুল আজিজের ছেলে রাসেল (২৭), তসলিম উদ্দিনের ছেলে মিজানুর (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

পুলিশ জানায়, ছাত্রদলের পিকনিক করা হবে এই মর্মে একটি চিঠি এই তিনজন বিভিন্ন স্থানে দেখিয়ে টাকা নিচ্ছেন, এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।

জেলা ছাত্রদলের সভাপতি কায়েস বলেন, আমরা খবর পেয়েছি এই তিনজন ছাত্রদলের পিকনিক করা হবে এমন একটি চিঠির মাধ্যমে বিভিন্ন স্থানে চাঁদা তুলছে। খবরটি পাওয়া মাত্র আমাদের ছাত্রদলের বিভিন্ন স্থরের নেতারা তাদের খোঁজা শুরু করেন। পরবর্তীতে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়। আমরা তাদের মুখে শুনেছি তারা যুবলীগের কর্মী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, তাদের আদালতে পাঠানো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102