ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত ৯ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত আওয়ামী লীগ নেতা নুর আলম প্রকাশ নূরু টেইলার (৫৮) লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচ পাড়া গ্রামের গোপাল বাড়ির মৃত কালামিয়ার পুত্র। তিনি পেশায় টেইলার ছিলেন ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে নিজ বসত ঘরে এশার নামাজ পড়ে বাড়ির উঠানে পায়চারি করছিল নুর আলম নূরু টেইলার। এ সময় তার ফোনে কে বা কারা জানায় সন্ত্রাসীরা তাকে মারার জন্য তার বাড়িতে আসতেছে। এই খবর পেয়ে নুর আলম নুরু টেইলার বাড়ির পিছনের বাগান দিয়ে পালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীদের সম্মুখে পড়ে। এসময় সন্ত্রাসী খোকন ও নিকুর নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী তাকে পিটিয়ে কুপিয়ে আহত করে মৃত্যু নিশ্চিত করে। নিহতের স্ত্রী পুষ্প বেগম স্বামীকে বাঁচাতে গেলে তাকে ও সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার লাশ সদর হসপিটাল মর্গে রয়েছে।

খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ওসি তদন্ত মফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুনের সাথে জড়িত সন্ত্রাসীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো: আক্তার হোসেন হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102