ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসিনা দুর্নীতি তদন্তে আপসানার চিঠি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শেখ হাসিনা সরকারের দুর্নীতির তদন্তে ব্রিটিশ বাংলাদেশি এমপি আপসানা বেগম এবার সরব হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রীম বিগারকে একটি চিঠি দিয়ে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতার আনার জন্য।

তিনি চিঠিতে উল্লেখ করেন, গত ৫ আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ হাসিনা।

চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম ফাইনান্সিয়াল টাইমস, কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার তথ্যের সূত্র দিয়ে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে ১৫০ মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টার তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী ২৮০টি প্রপার্টি কিনেছেন।

আপসানা বেগম চিঠিতে আরও উল্লেখ করেন, খুব দুঃখজনকভাবে ৭১ বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউজে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন (দুদক) এই বিষয়ে তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার।

আপসানা বেগম চিঠির শেষাংশে লিখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে তাহলে ব্রিটেনের মান সম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102