ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বশুরকে বাবা সাজিয়ে জমি রেজিস্ট্রি, বরখাস্ত ৩

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৭৬ বার পঠিত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে এক ব্যক্তি শ্বশুরকে বাবা সাজিয়ে জমি রেজিস্ট্রিতে সহায়তা করার অভিযোগে ব্রাহ্মণপাড়া সাবরেজিস্ট্রি অফিসের দুই দলিল লেখকসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. জয়দল হোসেন জানান, দলিল লেখক মোকবল হোসেন, জাহাঙ্গীর আলম ও নকলনবিশ মহিবুল রহমান শ্বশুরকে বাবা সাজিয়ে একটি দলিলের সহায়তা করার অভিযোগ ওঠে। এ অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে মামলা হয়েছিল তবে তা পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তরা জানান, এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে; আশা করি আমাদের বিষয়টি তদন্তসাপেক্ষে আমাদের মুক্ত করে দেবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সাবরেজিস্ট্রার দীপঙ্কর দাস জানান, এ বছর উপজেলার দুলালপুরে এক ব্যক্তি শ্বশুরকে বাবা সাজিয়ে কমিশনের মাধ্যমে একটি দলিল করেন। পরে আমরা জানতে পারি ওই দলিলে সমস্যা রয়েছে। আমরা জেলা রেজিস্ট্রার মো. আসাদুল ইসলামকে অবহিত করলে অভিযুক্ত তিনজনকে সাময়িক বরখাস্ত করেন।

কুমিল্লা জেলা রেজিস্ট্রার মুনিরুল হাসান বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আমার পূর্ববর্তী অফিসার তাদের সাময়িক বরখাস্ত করেন। বর্তমানে আমি বুড়িচং উপজেলা সাবরেজিস্ট্রার সোহেল রানাকে ১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত করে সঠিক রিপোর্ট জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102